২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রপ্তানি খাতকে অবরোধমুক্ত রাখার অনুরোধ জানাবে বিকেএমইএ

রপ্তানি ও পরিবহন খাতকে রোববার থেকে শুরু হওয়া অবরোধ কর্মসূচির আওতার বাইরে রাখতে ১৪ দলকে অনুরোধ করার পরিকল্পনা করছেন রপ্তানিকারকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2006, 06:47 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

বিএকএমইএর সভাপতি ফজলুল হক শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “আমরা হয়তো আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে অনুরোধ জানাবো তিনি যেন হজ যাত্রী পরিবহন ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মতো রপ্তানি ও পরিবহন খাতকেও অবরোধের আওতামুক্ত রাখেন।”

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল জলিল ওই দুটি খাতকে অবরোধের আওতামুক্ত রাখার ঘোষণা দিয়েছেন।

ফজলুল হক বলেন, “১৪ দলীয় জোট নেতৃবৃন্দের কাছে এ প্রস্তাব দেওয়ার আগে আমরা শিগগিরই এ বিষয়ে বিকেএমইএ নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় বসবো।”