২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১২ তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শনিবার শুরু

১২ তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০০৬ শুরু হচ্ছে ২ ডিসেম্বর শনিবার থেকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2006, 07:12 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রাজধানীর শেরেবাংলা নগরে মেলার উদ্বোধন করবেন।

শুক্রবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের মেলায় দেশি-বিদেশি মোট ৪১৮টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। সাড়ে ১২ লাখ বর্গফুট এলাকায় আয়োজিত মেলায় বাংলাদেশের পাশাপাশি মালয়েশিয়া, ভারত, ইরান, পাকিস্তান, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্রের ৫৩টি কোম্পানি তাদের পণ্য প্রদর্শন করবে।

নিরাপত্তা জোরদার করতে সেখানে ৪০টিরও বেশি সিসিটিভি বসানো হয়েছে। এ ছাড়া র‌্যাবসহ সব নিরাপত্তা সংস্থার সমন্বয়ে বলয় তৈরি করা হবে। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। ছুটির দিনে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।

এদিকে মেলাকে হরতাল, অবরোধসহ সব ধরনের রাজনৈতিক কর্মসূচির আওতার বাইরে রাখার জন্য ব্যবসায়ী সম্প্রদায় রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ জানিয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।