২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পপ্রতিষ্ঠান চালু রাখতে রাষ্ট্রপতিকে পদক্ষেপ নেওয়ার আহ্বান

চলমান রাজনৈতিক সংকট নিরসনে সমঝোতার উদ্যোগ নেওয়ার পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানকে সচল রাখার জন্য প্রশাসনিক পদক্ষেপ নিতে রাষ্ট্রপতি ইয়জউদ্দিন আহম্মেদের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী প্রতিনিধি দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2006, 08:07 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি)-বাংলাদেশ সভাপতি মাহবুবুর রহমানের নেতৃত্ব ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করে এ আহবান জানান।

প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক এবং রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সভাপতি এসএম ফজলুল হক, বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক এবং রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) সভাপতি ফজলুল হক, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) সভাপতি এমএ আওয়াল, ঢাকা চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) সভাপতি এমএ মোমেন এবং বাংলাদেশ চেম্বার অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিআই) সভাপতি এ কে আজাদ।

বৈঠক শেষে বিকেএমইএ সভাপতি ফজলুল হক সাংবাদিকদের বলেন, “দুই নেত্রী মধ্যে সমঝোতার জন্য রাষ্ট্রপতির বুধবার নেওয়া নতুন উদ্যোগকে আমরা স্বাগত জানিয়েছি।”

তিনি বলেন, “চলমান সংকট নিরসনে রাজনৈতিক উদ্যোগের পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানকে সচল রাখতে প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার ওপরও গুরুত্ব আরোপ করেছি।”

তিনি আরো বলেন, “রপ্তানি অব্যাহত রাখার জন্য যে কোন মুল্যে চট্টগ্রাম বন্দর সচল রাখার উদ্যোগ নেওয়ার জন্য আমরা রাষ্ট্রপতিকে অনুরোধ করেছি।”

বিজিএমইএ সভাপতি ফজলুল হক বলেন, “গনতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে সব ধরনের উদ্যোগ নেওয়ার জন্য আমরা রাষ্ট্রপতিকে পরামর্শ দিয়েছি।”

গত মাস থেকে বিদেশী ক্রেতারা অর্ডার প্রত্যাহার করা শুরু করেছে বলে উল্লেখ করে তিনি বলেন, “এ অবস্থা চলতে থাকলে আমরা আগামী মাসে ৭ তারিখের মধ্যে শ্রমিকদের বেতন দিতে পারব না। এজন্য শ্রমিকরা

রাজপথে নামলে তার কোন দায়-দ্বায়িত্ব আমরা নিব না।”