বন্দর নিয়ে বিজিএমইএ নেতার অভিযোগ
বিজিএমইএ নেতৃবৃন্দ রোববার বিকেলে তত্ত্বাবধায়ক সরকারের বন্দর ও অভ্যন্তরীন নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা এম আজিজুল হকের সঙ্গে দেখা করে চট্টগ্রাম বন্দর নিয়ে তাদের অসন্তোষের কথা জানিয়েছেন।
রাজনৈতিক সংকট ও চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরীণ জটিলতার কারণে রপ্তানিকারকরা তৈরি পোশাক খাতে আমদানি করা কাঁচামাল খালাস ও সময়মতো জাহাজীকরণ করতে পারেননি বলে বিজিএমইএ সভাপতি এসএম ফজলুল হক উপদেষ্টাকে অবহিত করে বলেন, পোশাক রপ্তানিকে সচল রাখতে অবিলম্বে এসব বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত ।
এ সময়ে তিনি বন্দর সেবাকে অত্যাবশকীয় সেবা হিসেবে ঘোষণা করার দাবি জানান।
বিজিএমইএ প্রতিনিধি দল আজিজুল হককে জরুরি ভিত্তিতে চট্টগ্রাম বন্দরকে ২৪ ঘন্টা চালু রাখাসহ সংশ্লিষ্ট ব্যাংক, কাস্টমস প্রভৃতি প্রতিষ্ঠান সার্বক্ষণিক খোলা রাখা ও আমদানিকৃত পণ্যের ওপর প্যানেল চার্জসহ অন্যান্য আরোপিত বিভিন্ন চার্জ রহিত করার আহবান জানান।
বর্তমানে দুটি গিয়ারলেস জাহাজ নোঙ্গর করা রয়েছে এবং বহির্নোঙ্গরের আরো নয়টি জাহাজ রয়েছে উল্লেখ করে বিজিএমইএ সভাপতি বলেন, অথচ গত দুই সপ্তাহ ধরে গ্রানটিক ক্রেনের কার্যক্রম বন্ধ রয়েছে।
অবিলম্বে গ্রানটিক ক্রেন চালু করার দাবি জানিয়ে তিনি বলেন, এসব জাহাজের কাঁচামাল খালাস না হলে অনেক পণ্যই রপ্তানি করা সম্ভব হবে।
