তেলের দাম এক বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে
বিশ্ব বাজারে তেলের দাম এক বছরের মধ্যে সর্বনিু পর্যায়ে নেমে এসেছে। শুক্রবার ব্রিটেনের বাজারে এ দাম ছিল ব্যারেল প্রতি ৫৬ ডলার।
যুক্তরাষ্ট্রের জ্বালানি তেলের মজুতের ওপর চাপ বেড়ে যাওয়াই এ দর পতনের কারণ বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের দাম ৭৬ সেন্ট কমে ৫৫ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে, যা গত বছরের নভেম্বরের পর সর্বনিু। ২০০৫ সালের নভেম্বরে ওই দাম ছিল ব্যারেল প্রতি ৫৫ দশমিক ৪৮ ডলার।
এ বছর জুলাইয়ে যুক্তরাষ্ট্রের বাজারে তেলের দাম বেড়ে রেকর্ড পরিমাণ অর্থাৎ ৭৮ ডলারে দাঁড়ায়।
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ব্যাংকিং গ্রুপের চেয়ারম্যান অ্যান্ড্রু হাচিনসন বলেছেন, বিশ্বজুড়ে ভালো আবহাওয়া, ধীর গতির অর্থনীতি তেলের দর পতনের কারণ।
তাছাড়া তামা, অ্যালুমিনিয়ামসহ বিভিন্ন ধাতুর দর কমে যাওয়াও এরও প্রভাব পড়েছে তেলের দামের ওপর।
তবে তেলের দাম এখন কমলেও শীতে চাহিদা বেড়ে গেলে আবারও তা ঊর্ধ্বমুখী হবে বলে বিশ্লেষকরা মনে করছেন।
তেলের দর পতনের কারণে ইতোমধ্যে ওপেকভুক্ত দেশগুলো তেল উত্তোলন কমিয়ে দিয়েছে। গত মাসে এক জরুরি বৈঠকে তারা ১ নভেম্বর থেকে প্রতিদিন ১২ লাখ ব্যারেল তেল কম উত্তোলনের সিদ্ধান্ত নেয়।
