২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চম দিনের মতো ডিএসইতে পিজিসিবির রাজত্ব

ঢাকার শেয়ার বাজারে (ডিএসই) লেনদেনের ক্ষেত্রে টানা পঞ্চম দিনের মতো রাজত্ব করেছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2006, 03:25 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

বৃহস্পতিবার দিনের শুরুতে পিজিসিবির শেয়ারের দাম ২০৫ টাকা থাকলেও দুপুর পৌণে ১২টা নাগাদ এর দুই লাখ ৪৪ হাজার ৩০০ শেয়ার বিক্রি হয় পাঁচ কোটি ১১ লাখ ৭০ হাজার টাকায়। শেয়ারের দাম বাড়ে চার দশমিক ২৪ শতাংশ।

তবে ডিএসইর সার্বিক শেয়ারসূচক সামান্য কমেছে। সকালে ১২৬৮ দশমিক ৯০ তে শুরু হলেও তা পাঁচ দশমিক ২৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৪১ শতাংশ কমে যায়।

সাধারণ সূচক অবশ্য আগের দিনের ১৫১৪ দশমিক ৯২ থেকে তিন দশমিক ৩৫ পয়েন্ট বা দশমিক ২২ শতাংশ বাড়ে।

ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ছিল ১৯ কোটি নয় লাখ ১০ হাজার টাকা। আগের দিন অবশ্য এর পরিমাণ ছিল ৪৪ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকা।

লেনদেনকৃত মোট ৫১টি শেয়ারের দাম বাড়ে, ৫৭টি কমে ও ২৫টির দাম ছিল অপরিবর্তিত।

লেনদেনের ক্ষেত্রে পিজিসিবির পরেই ছিল রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, হাইডেলবার্গ সিমেন্ট ও বেক্সটেক্স।

তবে সৌদি যুবরাজ বন্দরের কাছে হস্তান্তরের প্রক্রিয়া পিছিয়ে যাওয়ায় রূপালী ব্যাংকের শেয়ারের দাম কমে যায়। শেয়ারের দাম কমে বেক্সটেক্সেরও।

অন্যদিকে পূবালী ব্যাংক ও হাইডেলবার্গ সিমেন্টের শেয়ারের দাম বাড়ে।