২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত, চীন এবং যুক্তরাষ্ট্রেও তৈরি হবে টয়োটা গাড়ি

২০০৯ সালের মধ্যে ভারত, চীন এবং যুক্তরাষ্ট্রে গাড়ি তৈরির কারখানা স্থাপন করতে যাচ্ছে টয়োটা মটর কর্পোরেশন। এর ফলে এই তিনটি দেশে ৪ লাখ ৫০ হাজার টয়োটা গাড়ি তৈরি করা সম্ভব হবে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 13 Nov 2006, 03:40 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

দেশগুলোর মধ্যে সবার আগে নির্মাণ করা হবে ভারতের কারখানাটি। এই কারখানায় বছরে ১ লাখ ৫০ হাজার গাড়ি তৈরি হবে। এসব গাড়ি হবে অপেক্ষাকৃত কম দামের। টয়োটা কোম্পানির মিড টার্ম পরিকল্পনার সূত্র ধরে এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

জাপানের এই বিখ্যাত গাড়িনির্মাণ প্রতিষ্ঠানটি তুলনামূলক সস্তা ও ছোটো মডেলের গাড়ি ভারতসহ অন্যান্য দেশের বাজারে ছাড়ার পরিকল্পনা নিয়ে কারখানার এই বি¯তৃতি ঘটাতে যাচ্ছে। কোম্পানির ‘গ্লোবাল মাস্টার প্ল্যান’ অনুযায়ী টয়োটা ২০১০ সালের মধ্যে বিশ্বে গাড়ি বিক্রির ১৫ ভাগ নিজেদের দখলে নিতে চায়। এর অর্থ প্রায় এক কোটি গাড়ি তারা বছরে বিক্রি করতে চায়। এ লক্ষ্যে ২০০৭ সালেই তারা কমপক্ষে আরো ৫ লাখ ৬০ হাজার বেশি গাড়ি তৈরির ঘোষণা দিয়েছে।