কানাডায় ক্ষুদ্রঋণ সম্মেলনে অংশ নেবে পিরোজপুরের মেয়ে নিলুফা
‘সিটিগ্রুপ ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার-২০০৬’ বিজয়ী বাংলাদেশী নিলুফার ইয়াসমীন কানাডার হ্যালিফ্যাক্সে অনুষ্ঠেয় বিশ্ব ক্ষুদ্রঋণ সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন।
সিটিগ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এই তথ্য জানানো হয়।
পিরোজপুরে জন্মগ্রহণকারী নিলুফার সিটি গ্রুপের ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার কর্মসূচির অধীনে ‘২০০৬ সালের সেরা সৃজনশীল ক্ষুদ্র ব্যবসা পুরস্কার’ জয় করেন।
সিটিগ্রুপ জানায়, ওই সম্মেলনে বাংলাদেশকে তুলে ধরার জন্য পুরস্কার কর্মসূচির উপদেষ্টা পরিষদ তাকে বিশেষ অতিথি হিসেবে মনোনীত করেছে।
চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এবং ক্ষুদ্রঋণের জনক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে নিলুফার ওই সম্মেলনে অংশ নেবেন। ড. ইউনূস বাংলাদেশের দারিদ্য বিমোচনে ক্ষুদ্রঋণের সাফল্য তুলে ধরবেন ওই অনুষ্ঠানে।
