সৌদি যুবরাজকে রূপালী ব্যাংকের দায়িত্ব গ্রহণের আহ্বান
সৌদি যুবরাজ বন্দর বিন মোহাম্মদ বিন আব্দুল রহমানকে শিগগিরই রূপালী ব্যাংকের দায়িত্ব গ্রহণের আহ্বান জানিয়েছে বেসরকারিকরণ কমিশন।
কমিশনের চেয়ারম্যান এনাম আহমেদ চৌধুরী নফহবংি২৪.পড়স কে মঙ্গলবার জানান, এ বিষয়ক একটি চিঠি ঈদের ছুটির পর সৌদি যুবরাজের কাছে পাঠানো হয়েছে। ওই চিঠিতে তাকে রূপালী ব্যাংক কেনা সংক্রান্ত কাগজপত্রে স্বাক্ষর করার আহ্বান জানানো হয়েছে।
শিগগিরই যুবরাজ বন্দর এগুলো স্বাক্ষর করবেন বলে এনাম চৌধুরী আশা করছেন।
তিনি বলেন, ‘সৌদি যুবরাজ এসব কাগজপত্রে স্বাক্ষর করতে শিগগিরই ঢাকায় আসবেন। তবে এ সংক্রান্ত তারিখ এখনও নির্ধারিত হয়নি।’
কয়েকটি সূত্র জানায়, ‘যুবরাজ যদি না আসতে পারেন তবে তার পক্ষে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ঢাকায় আসবে।’
বেসরকারিকরণ কমিশন রূপালী ব্যাংক ‘বিক্রি ও কেনা সংক্রান্ত চুক্তি’র খসড়া অর্থ মন্ত্রণালয়ের মন্তব্যের জন্য পাঠিয়েছে।
এনাম চৌধুরী জানান, এসব কাগজপত্র আইন মন্ত্রণালয়ের কাছেও পাঠানো হয়েছে।
উল্লেখ্য, সৌদি যুবরাজ বন্দর ৩৩ কোটি মার্কিন ডলারের বিনিময়ে রূপালী ব্যাংকের ৬৭ দশমিক ২৬ শতাংশ শেয়ার কিনে নেওয়ার প্রস্তাব দেন।
যুবরাজের পাঠানো ১২ সদস্যের একটি প্রতিনিধি দলের সাথে সপ্তাহব্যাপী আলোচনার পর ২২ অক্টোবর রূপালী ব্যাংক বিক্রির বিষয়টি চূড়ান্ত হয়। ব্যাংকটির কুঋণ ও পুনর্বিনিয়োগসহ বেশ কয়েকটি বিষয়ে উভয় পক্ষের মতৈক্য হয়।
বিদায়ী প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত ৫ অক্টোবর সৌদি যুবরাজের কাছে রূপালী ব্যাংকের দুই-তৃতীয়াংশেরও বেশি শেয়ার বিক্রির বিষটি অনুমোদন করেন।
