২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত, চীনে আইটি সলুশন সেন্টার খুলবে আইাবএম

বিশ্বের সবচেয়ে বড় কম্পিউটার সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস (আইবিএম) ভারত ও চীনে দুটি নতুন আইটি সলুশন সেন্টার স্থাপন করবে বলে জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2006, 06:06 PM

Updated : 07 Jul 2022, 02:01 PM

এশিয়া থেকে সেবা গ্রহণের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি এ উদ্যোগ নিচ্ছে।

আইবিএমের গ্লোবাল বিজনেস সলুশন সেন্টার বিভাগের পরিচালক জেবি চেরিয়ান মঙ্গলবার বাঙ্গালোর থেকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানান।

ওই দুটি সেন্টার চীনের রাজধানী বেইজিং ও ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর পুনায় স্থাপন করা হবে বলে তিনি জানান। প্রতিটি সেন্টারে ৫০০ জনের কর্মসংস্থান হবে।