বিশ্ববাজারে তেল ও সোনার দাম কমেছে
বিশ্ববাজারে মঙ্গলবার তেল ও সোনার দাম কিছুটা কমেছে।
যুক্তরাষ্ট্রে সরবরাহকৃত হালকা অপরিশোধিত তেলের দাম আগেরদিনের তুলনায় ব্যারেল প্রতি দুই দশমিক ৩৯ ডলার কমে ৫৮ দশমিক ৩৩ ডলারে দাঁড়ায়।
তবে ওপেক তাদের অপরিশোধিত তেলের সরবরাহ কমানোর প্রতিশ্র“তি কবে থেকে বাস্তবায়ন করবে তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। বিশ্ববাজারে তেলের সরবরাহ আসতে কয়েক সপ্তাহ সময় লেগে যাওয়ায় নভেম্বরের শেষনাগাদ কিংবা ডিসেম্বরের প্রথমার্ধ নাগাদ ওপেকের ওই সিদ্ধান্ত কার্যকর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে বিশ্বাজারে সোমবার সোনার দাম আউন্স প্রতি ৬১০ দশমিক ৫০ ডলারে পৌঁছালেও মঙ্গলবার তা ৬০০ ডলারে নেমে আসে। সোমবার বিশ্ববাজারে সোনার দাম ছিল গত সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ।
অন্যদিকে শুক্রবার ডলারের দাম এক মাসের মধ্যে জাপানি মুদ্রা ইয়েনের বিপরীতে সবচেয়ে কমে গেলেও মঙ্গলবার স্থিতিশীল ছিল। শুক্রবার প্রতি ডলারে ১১৭ দশমিক ১৩ ইয়েন পাওয়া গেলেও মঙ্গলবার পাওয়া যায় ১১৭ দশমিক ৪২ ইয়েন। এই পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি দুর্বল হয়ে পড়েছে।
