২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিএসইতে লেনদেন শুরু হলেও ডিএসইতে বন্ধ রয়েছে

ঈদের ছুটির পর চট্টগ্রাম শেয়ার বাজারে (সিএসই) সোমবার থেকে পুনরায় লেনদেন শুরু হলেও ঢাকার শেয়ার বাজার (ডিএসই) বন্ধ ছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2006, 03:30 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

প্রয়োজনীয় সংখ্যক সদস্য না থাকায় দ্বিতীয় দিনের মতো ডিএসইতে লেনদেন বন্ধ থাকে। লেনদের শুরুর জন্য ৭৮ জন সদস্যের উপস্থিতির প্রয়োজন থাকলেও উপস্থিত ছিলেন মাত্র ২০ জন।

এ প্রসঙ্গে ডিএসইর প্রধান নির্বাহী সালাহউদ্দিন আহমেদ খান নফহবংি২৪.পড়স কে বলেন, ‘আমরা আশা করছি আগামীকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে শেয়ার ব্যবসায়ীরা আবারও লেনদেনে অংশ নিতে পারবেন।’

ঈদের ছুটির পর রোববার থেকে দুই শেয়ার বাজারেই লেনদেন শুরুর কথা থাকলেও দেশজুড়ে উদ্ভুত অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি এবং ১৪ দলের অবরোধের কারণে ব্যবসা-বাণিজ্য থমকে যায়।

গত সপ্তাহে দুই শেয়ার বাজারে ২৮ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছিল।

চট্টগ্রাম শেয়ার বাজারের প্রধান নির্বাহী আবু বকর সিদ্দিকী বলেন, ১৪ দলের হরতাল প্রত্যাহার করলে সিএসই খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।