রাজনৈতিক অস্থিরতা, ব্যবসায়ীদের দৈনিক ক্ষতি কোটি কোটি টাকা
সরকারের ক্ষমতা হস্তান্তরের শেষ মুহুর্তে সৃষ্ট সহিংস রাজনৈতিক পরিস্থিতির কারণে ব্যবসায়ীদের দৈনিক ক্ষতি হচ্ছে কোটি কোটি টাকা।
দেশের শীর্ষস্থনীয় এক ব্যাবসায়ী নেতা রোববার এই তথ্য জানান।
ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সভাপতি এম হেলালউদ্দিন নফহবংি২৪.পড়স কে বলেন, আমরা এখুনি এই সহিংসতার অবসান চাই।
তিনি বলেন, পাইকারী ও খুচরাসহ নগরীর দোকানগুলোতে গড়ে দৈনিক প্রায় ৩ হাজার কোটি টাকা লেনদেন হয়। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে বন্ধ রয়েছে প্রায় সব ব্যবসা-প্রতিষ্ঠান। লেনদেন এত কম যে তাকে না বলাই ভালো।
টানা চার দিন ঈদের ছুটির পর শনিবার ব্যবসা-প্রতিষ্ঠানের খোলার কথা ছিলো। কিন্তু ক্ষমতা হস্তান্তরের এই শেষ মুহুর্তে দেশের রাজনৈতিক পরিস্থিতি বিস্ফোরণমুখ হয়ে উঠেছে। এরই মধ্যে নিহত হয়েছে ১৩ জন। আহত হয়েছে শত শত।
হেলালউদ্দিন বলেন, আমরা এখুনি চলমান এই রাজনৈতিক সহিংসতার একটি সমাধান চাই। যদি এই সহিংসতা চলতে থাকে তাহলে দীর্ঘমেয়াদে দেশের অর্থনীতির মারাত্মক ক্ষতি হবে।
বিদায়ী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শুক্রবারের টেলিভিশন ভাষণ শেষ হওয়ার পরপর সারা দেশে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
এই পরিস্থিতিতে রোববার নগরীর বিভিন্ন বিপণী কেন্দ্র, কাঁচাবাজার, এমন কি, রাস্তার পাশের ফুটপাথের দোকানগুলোও বন্ধ ছিলো। বিপনী কেন্দ্রগুলোর মধ্যে ইস্টার্ন প্লাজা, রাপা প্লাজা, নিউ মার্কেট ও গাউসিয়া মার্কেট এবং কাঁচাবাজারগুলোর মধ্যে কারওয়ান বাজার, মৌলভীবাজার ও নিউমার্কেটসহ বড় বড় সব কাঁচাবাজার রোববারও বন্ধ ছিলো।
অর্থনীতিবিদ ড. আতিউর রহমান নফহবংি২৪.পড়স কে বলেন, এই পরিস্থিতির কারণে দৈনিক আয়ের উপর নির্ভরশীল নিম্নআয়ের হাজার হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন।
তিনি বলেন, জাতির স্বার্থে এই সংকট সুরাহার জন্য প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর আলোচনায় বসা উচিত।
