মাইক্রোসফটের প্যাটেন্ট সংক্রান্ত মামলা পর্যালোচনা করবে মার্কিন উচ্চ আদালত
ক্রোসফটের বিরুদ্ধে তাদের একটি সফটওয়্যার প্যাকেজের প্যাটেন্ট নকল করার অভিযোগ এনে এটিঅ্যান্ডটি যে ক্ষতিপূরণের মামলা করেছিল তা পর্যালোচনা করে দেখতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্রের উচ্চ আদালত।
শুক্রবার আদালত এই সিদ্ধান্তের কথা জানায়।
কণ্ঠস্বর চিনতে এটিঅ্যান্ডটি ওই সফটওয়্যারটি তৈরি করেছিল। তারা অভিযোগ করে, মাইক্রোসফট এটি নকল করে দেশের বাইরে বিক্রি করছিল। মাইক্রোসফট পরে ওই মামলাটি পর্যালোচনার জন্য আদালতের কাছে আবেদন জানায়।
এ বছরই এ মামলা নিয়ে শুনানী শুরু হবে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্যাটেন্ট নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মামলাটি দেশের বাইরে প্যান্টেন্ট নিয়ে সৃষ্ট বিতর্কের অবসান ঘটাবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
