বরাদ্দের অভাব আটকে গেছে সর্বাধিক জাতীয় গুরুত্ব পাওয়া ৫ সরকারি প্রকল্প
শেষ মুহূর্তেও দাতাদের কাছ থেকে যথেষ্ট সাড়া না পাওয়ায় জোট সরকারের কাছে জাতীয় গুরুত্ব পাওয়া পাঁচটি প্রকল্পের বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়েছে। সরকারের কয়েকটি সুত্র একথা জানায়।
বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার অগ্রাধিকারের ভিত্তিতে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া পাঁচটি প্রকল্প -- পদ্মা বহুমুখী সেতু, গঙ্গা ব্যারেজ, পাতাল রেল, ঢাকার চারদিক ঘিরে নৌপথ তৈরি এবং পানি শোধনাগার স্থাপন ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন। ক্ষমতা নেওয়ার পর থেকেই এই প্রকল্পগুলো সরকারের কাছে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়ে এসেছে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এক সূত্র নাম প্রকাশ না করার শর্তে নফহবংি২৪.পড়স কে জানান,‘অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান শেষ চেষ্টা হিসেবে গত মাসে সিঙ্গাপুরে অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক--আইএমএফ ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে বার্ষিক বৈঠকে এ প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য দাতাদের সাহায্য চেয়েছিলেন। তবে এ ব্যাপারে এখনও বহুপাক্ষিক দাতা সংস্থাগুলোর, বিশেষ করে বিশ্ব ব্যাংকের কাছ থেকে কোন প্রতিশ্র“তি পাওয়া যায়নি।
বিশ্ব ব্যাংকের বিদেশি সাহায্যপ্রার্থী প্রকল্প পর্যালোচনা সংক্রান্ত পরিচালনা পরিষদের বার্ষিক বৈঠকেও তেমন সাড়া পাওয়া যায়নি।
ইআরডির কয়েকটি সূত্র জানায়, সরকারের অগ্রাধিকারের তালিকায় আরও যেসব প্রকল্প আছে তার মধ্যে রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি, স্বাস্থ্য, শিক্ষা, পূর্বাঞ্চলীয় বাইপাস সড়ক নির্মাণ ও বাংলাদেশ বিমানকে পুনর্গঠন করা।
তবে সরকারি নথিপত্রে বলা হয়েছে বিশ্ব ব্যাংক ভবিষ্যতে গঙ্গা ব্যারেজ নির্মাণে সাহায্য দিতে পারে। এছাড়া পদ্মা বহুমুখী সেতু নির্মাণে ২০০৮--৯ সালে ঋণ দেওয়া হতে পারে বলে এতে জানানো হয়।
ওই নথিপত্রে ১২.১৬৩ কি.মি সংযোগকারী রাস্তসহ ৫.৫৮ কি.মি. দীর্ঘ পদ্মা সেতুর নির্মাণ ব্যয় ধরা হয়েছে নয় হাজার কোটি টাকারও বেশি। এরমধ্যে বিদেশি সাহায্য ধরা হয়েছে প্রায় পাঁচ হাজার ৯০০ কোটি টাকা।
আর গঙ্গা ব্যারেজ নির্মাণে ব্যয় ধরা হয়েছে ছয় হাজার ৯৮১ কোটি টাকা। বাংলাদেশ এরমধ্যে বিশ্ব ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) কাছে প্রায় দুই হাজার কোটি প্রকল্প সাহায্য চেয়েছে।
তবে ইআরডির এক কর্মকর্তা জানান, পদ্মা সেতু নির্মাণে আইডিএ টাকা দেবে কিনা তা এখনও নিশ্চিত করেনি। এছাড়া জাপান ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) সেতু নির্মাণে সাহায্য করবে বলে ধারণা করা হচ্ছে।
শীর্ষস্থানীয় এক ইআরডি কর্মকর্তা জানান, সরকার গত বছর ২৭ মার্চ গঙ্গা ব্যারেজ প্রকল্প সম্পর্কিত ফাইল বিশ্ব ব্যাংকের কাছে হস্তান্তর করেছে। তারা বাংলাদেশকে দারিদ্র বিমোচন কৌশলপত্র অনুযায়ী অগ্রাধীকারভিত্তিক প্রকল্পের একটি তালিকা তৈরি করার পরামর্শ দিয়েছিল। তবে গত বছর ২৩ জুলাই আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক হওয়া সত্ত্বেও সরকার সেরকম কোন তালিকা তৈরি করেনি।
তবে আরেকটি সূত্র জানায়, ওই সময় বাংলাদেশ সফরকারী বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট প্রফুল্ল সি প্যাটেল প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎকারে পাতাল রেল প্রকল্প বাস্তবায়নে অর্থ সাহায্য দেওয়া হবে বলে জানান।
