২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিশুসহ গার্মেন্টস শ্রমিক নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

মোশারেফা মিশুসহ তৈরি পোশাক শিল্পের শ্রমিক নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2006, 06:53 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

সংগ্রাম পরিষদ আয়োজিত শনিবার সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সম্বন্বয়কারী শাহ অতিউল ইসলাম এ দাবি করেন। এসময়ে উপস্থিত ছিলেন ডা. সামসুল আলম, আবু বকর রিপন, পাঁচ বামদল নেতা অ্যাড. আব্দুস সালাম, শহিদুল ইসলাম সবুজ প্রমুখ।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়, গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদের সমন্বয়কারী মিশু ও সদস্য সচিব সুলতান বাহার ও অ্যাড. মাহাবুবুর রহমান ইসমাইলসহ ১১ শত শ্রমিকের বিরুদ্ধে মোট ১২টি মামলা করা হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে ঈদের দিন গামেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদের প্রতীকি অনশনের পূর্ণ সমর্থন জ্ঞাপন করা হয়।

অতিউল ইসলাম বলেন, শ্রমিকরা যখন দাবি আদায়ের আন্দোলন করছে সেই সময়ে নতুন করে মামলা দায়ের ও গ্রেফতার করা হচ্ছে।তারা নতুন শ্রম আইন বাতিলের পাশাপাশি গ্রেফতারকৃত শ্রমিকদের মুক্তির দাবী করেন।

সম্মেলনে জানানো হয়, আগামী ২ মাস দেশব্যাপী বিভিন্ন পেশার শ্রমিকদের সঙ্গে মতবিনিময় এবং আগামী ছয়মাস পর  দেশের সব ধরনের শ্রমিকদের প্রতিনিধিদের নিয়ে ঢাকার জাতীয় শ্রমিক কনভেনশন অনুষ্ঠিত হবে।