২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ পর্যন্ত কালোবাজারির ফাঁদে মিল্কভিটা

–একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর শক্তিশালী একটি সিন্ডিকেট ঈদকে সামনে রেখে মিল্ক ভিটার প্যাকেটজাত দুধের দাম বাড়িয়ে দিয়ে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। আর তাদের এই অসৎ তৎপরতার শিকার হচ্ছে সাধারণ মানুষ। রমজান মাসে তারা দ্বিগুণ দামেই দুধ কিনতে বাধ্য হচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2006, 07:04 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

নফহবংি২৪.পড়স এর এক বাজার জরিপে দেখা গেছে, মিল্ক ভিটার প্রতি লিটার দুধের দাম বেড়ে হয়েছে ৪২ টাকা। ঢাকার বিভিন্ন এলাকায় মিল্ক ভিটার দাম সরকার নির্ধারিত দামের চেয়ে প্রতি লিটারে ১০ টাকা বেড়েছে। এই দাম ঈদের সময় আরো বেড়ে যেতে পারে বলে আশংকা করছেন মিল্ক ভিটার কর্মকর্তা ও মুদি দোকানদাররা।

রাজধানীর নাখালপাড়ার দোকানদার মনির হোসেন বলেন, ‘এক লিটার দুধের জন্য যখন আমি ৩০ টাকার জায়গায় ৩৪ টাকা দিচ্ছি, তখন কেন ক্রেতাদের কাছ থেকে বেশি আদায় করবো না? তাছাড়া এগুলো পরিবহনের খরচও তো রয়েছে।’

সিন্ডিকেট মূলতঃ গড়ে উঠেছে মিল্ক ভিটার সরবরাহকারী ও ভ্যানওয়ালাদের যোগসাজশে। তারাই সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দাম হাঁকায় দোকানদাররাও এর দাম বাড়াতে বাধ্য হচ্ছেন। ফলে ক্রেতারা অনেকটা নিরুপায় হয়েই বেশি দামে কিনতে বাধ্য হচ্ছেন।

মিল্ক ভিটার এক কর্মকর্তা দুধের এই দাম বৃদ্ধির বিষয়টি স্বীকার করে নফহবংি২৪.পড়স কে বলেছেন, ঈদের সময় দুধ ও দুগ্ধজাত পণ্যের দাম আরও বাড়বে।

মিল্ক ভিটার স্বত্বাধিকারী প্রতিষ্ঠান বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড এর অতিরিক্ত মহা ব্যবস্থাপক ইদ্রিস আহমেদ বলেছেন, ‘আমাদের কিছুই করার নেই। সিন্ডিকেটের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়ার কোন ক্ষমতা আমাদের নেই। কাজেই দাম কমানোর কোন উপায়ও আমাদের জানা নেই।’

ওই সমবায় ইউনিয়নের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেছেন, তিনি এই সিন্ডিকেটের বিষয়টি জানেন না। তবে তিনি বাজারে দুধের সংকট রয়েছে বলে তিনি স্বীকার করেছেন।

অপরদিকে ইদ্রিস আহমেদ জানান, তার প্রতিষ্ঠান গত বৃহস্পতিবার ১ লাখ ৯১ হাজার লিটার দুধ সরবরাহ করেছে। কিন্তু বাজারে এর চাহিদা দৈনিক চার লাখ লিটার।

ঢাকা ও এর আশপাশে মিল্ক ভিটার সরবরাহকারী সংস্থা হিসেবে পাঁচটি সোসাইটি এবং আটটি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠান মিল্ক ভিটা কারখানা থেকে প্যাকেট সংগ্রহ করে তা দোকানে দোকানে পৌঁছে দেয়। যেসব ভ্যানচালক এসব দুধ দোকানে পৌঁছে দেয়ার কাজ করে তারা ছাড়াও কিছু অসাধু দোকানদারও কালোবাজারির সাথে সংশ্লিষ্ট।