২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক খাতের জন্য তিন বছর মেয়াদী প্রকল্প আসছে

তৈরি পোশাক খাতের অবকাঠামো উন্নয়ন, সঠিক মান নিয়ন্ত্রণ (কমপ্লায়েন্স), উৎপাদনশীলতা বৃদ্ধি এবং প্রশিক্ষণসহ বিভিন্ন সমস্যা সমাধানে এমএফএ ফোরামের উদ্যোগে তিন বছর মেয়াদী একটি প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পোশাক খাতের সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষগুলোর সমন্বয়ে দেশীয় চাহিদাকে অধিকতর গুরুত্ব দিয়ে আগামী তিন মাসের মধ্যে এই প্রকল্প প্রণীত হতে যাচ্ছে। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2006, 08:10 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে মঙ্গলবার জিটিজেড কার্যালয়ে অনুষ্ঠিত দ্বিতীয় স্টিয়ারিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক সূত্র জানায়, নতুন এই প্রকল্প প্রণয়ণের জন্য স্বল্প মেয়াদে একজন বিশেষজ্ঞ নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হচ্ছে এবং আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যে দেশের বিভিন্ন দাতা সংস্থার কাছে এ প্রকল্প অর্থায়নের জন্য সাহায্য চাওয়া হবে। তবে ইতোমধ্যে জার্মান সরকারের উন্নয়ন সংস্থা জিটিজেড এ প্রকল্পে সহায়তা দেওয়ার ব্যাপারে একমত হয়েছে।

তৈরি পোশাক খাতের বিভিন্ন পক্ষ, যেমন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), বিকেএমইএ, ক্রেতা, শ্রমিক ও এনজিও প্রতিনিধি এবং বাণিজ্য ও শ্রম মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত এই স্টিয়ারিং কমিটি গত ২৬ সেপ্টেম্বর গঠিত হয়।

ফজলুল হক বুধবার নফহবংি২৪.পড়স বলেন, আন্তর্জাতিক ক্রেতাসহ পোশাক খাতের সংশ্লিষ্ট সব পক্ষই তাদের অধিকারের পাশাপাশি দায়িত্ব পালনের ব্যাপারে সম্মত হয়েছেন।

তিনি বলেন, এ প্রকল্প বাস্তবায়নের জন্য আগামী বৈঠকে একজন বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া হবে।

এমএফএ ফোরাম বাংলাদেশের ওয়ার্কিং গ্র“পের চেয়ারম্যান অ্যালান রবার্টস বলেন, পোশাক খাতের অবকাঠামো সংক্রান্ত সমস্যা সমাধানের চেষ্টা আগে করা হয়নি। প্রকল্পে এ বিষয়টির ওপর গুরুত্ব দেওয়া হবে।

তিনি বলেন, প্রকল্পের ব্যয়ের মধ্যে কমপ্লায়েন্স সংক্রান্ত ব্যয়কে বেশি গুরুত্ব দেওয়া উচিত।

বিজিএমইএ কমপ্লায়েন্স বিশেষজ্ঞ জেনিফার কে জব্বার বলেন, বিজিএমইএ এবং বিকেএমইএ উভয় ক্রেতাদের ক্রয়ের ক্ষেত্রে নৈতিকতা বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করে।

ইউরোপভিত্তিক এমএফএ ফোরাম ২০০৪ সালের মার্চে প্রতিষ্ঠিত হয় এবং তাদের সুপারিশ অনুসারে জাতীয় স্যোসাল কমপ্লায়েন্স ফোরাম গঠিত হয়।