২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপে জুতা রপ্তানি ৩০ শতাংশ বাড়ার আশা করছেন রপ্তানিকারকরা

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) চায়না ও ভিয়েতনাম থেকে চামড়ার জুতা আমদানির ওপর দুই বছরের নিষেধাজ্ঞা আরোপ করায় ওই খাতে বাংলাদেশের রপ্তানী ৩০ শতাংশ বাড়বে বলে আশা করছেন রপ্তানীকারকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2006, 06:49 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস ও ফুটওয়্যার এক্সপোর্টারস এসোসিয়েশনের সভাপতি টিপু সুলতান নফহবংি২৪.পড়স এর কাছে এ আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘চায়না ও ভিয়েতনামের জুতার ওপর নিষেধাজ্ঞা আরোপিত হওয়ায় ইইউর ক্রেতারা আমাদের কাছে আসবেন বলে আমরা আশা করছি।’

উল্লেখ্য, পঁচিশ সদস্যের ইইউ ৪ অক্টোবর থেকে দুই বছরে জন্য ভিয়েতনাম ও চায়নার তৈরি চামড়ার জুতার ওপর যথাক্রমে ১০ ও সাড়ে ১৬ শতাংশ ‘এন্টি ডাম্পিং ডিউটি’ আরোপ করেছে। ইইউ কর্তৃপক্ষ এপ্রিল মাসেই দেশ দুটির ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এ কারণেই বাংলাদেশের রপ্তানিকারকরা দেশ দুটির সাথে প্রতিযোগিতামূলক অবস্থানে আসতে পেরেছে।

উল্লেখ্য, বাংলাদেশ ইইউ অঞ্চলে রপ্তানির ক্ষেত্রে বিশেষ সুবিধা (জিএসপি) পেয়ে থাকে। চায়না বিশেষ সুবিধা না পেলেও ভিয়েতনাম ওই সুবিধা পেয়ে থাকে। তবে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপিত হওয়ায় বাংলাদেশ ওই বাজার আকর্ষণ করতে পারবে বলে আশা করছে।

টিপু সুলতান জানান, বাংলাদেশ উৎপাদিত চামড়ার জুতার ৬০ শতাংশ ইইউ অঞ্চলে, ৩০ শতাংশ জাপানে ও বাকি ১০ শতাংশ মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের কয়েকটি দেশে রপ্তানী করে। ইইউভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশি জুতার প্রধান আমদানিকারক হলো ইতালি, জার্মানি ও যুক্তরাজ্য।

তিনি বলেন, ‘আমরা আশা করছি এই সুয়োগে আমাদের রপ্তানীর পরিমাণ ৩০ শতাংশ বাড়বে। তবে এটা নির্ভর করছে স্থানীয় উদ্যোক্তাদের এই সুযোগ ব্যবহারের সক্ষমতার ওপর।’ তা না হলে বিদেশি ক্রেতাদের ধরে রাখা যাবে না বলে তিনি সতর্ক করে দেন।

টিপু সুলতান অবকাঠামো উন্নয়নের মাধ্যমে রপ্তানীকারকদের ওই সুযোগের সদ্ব্যবহারে সাহায্য করতে সরকারের প্রতি দাবি জানান। এক্ষেত্রে তিনি বিনা শুল্কে জুতার কাঁচামাল আমদানি করার সুযোগ দেওয়ারও দাবি জানান।

সরকার তাদের প্রস্তাবে সাড়া দিলে এই সুযোগের সদ্বব্যবহারের সুযোগ পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, বাংলাদেশে বর্তমানে ২১টি চামড়ার জুতা তৈরির প্রতিষ্ঠান আছে। রপ্তানী উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিসংখ্যান অনুযায়ী গত জুলাই মাসে বাংলাদেশের চামড়ার জুতা রপ্তানীর পরিমাণ ছিল ৪৫ কোটি ৯৬ লাখ টাকা। ২০০৫ সালের জুলাই মাসের তুলনায় রপ্তানীর এই পরিমাণ ৪৬ দশমিক ৪৬ শতাংশ বেশি। ওই সময় ওই খাতে রপ্তানি আয় ছিল ৩১ কোটি ৩৮ লাখ টাকা।