ব্যবসায়ী আকিজের মৃত্যু: দেশ হারালো এক শিল্পোদ্যাক্তাকে
বিশিষ্ট ব্যবসায়ী সেখ আকিজ উদ্দিনের মৃত্যুর মধ্য দিয়ে দেশ একজন ব্যবসায়ী এবং শিল্পোদ্যক্তাকে হারিয়েছে।
শিল্পপতিদের কাছে আদর্শ এবং দেশের শীর্ষ স্থানীয় শিল্প প্রতিষ্ঠান আকিজ গ্র“পের প্রতিষ্ঠাতা সেখ আকিজ উদ্দিন সিঙ্গপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৭ বছর।
১৯৪০ সালে মাত্র ১৬ টাকা দিয়ে ব্যবসা শুরু করে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীতে পরিণত হয়েছিলেন আকিজ। একে একে তিনি ৩০টি কোম্পানি প্রতিষ্ঠা করেন।
দেশীয় শিল্প প্রতিষ্ঠানগুলোর মধ্যে আকিজ গ্র“প সরকারকে গত ১০ বছর ধরে কর প্রদানের ক্ষেত্রে শীর্ষ স্থানে রয়েছে। ২০০৫ - ০৬ অর্থবছরে এই গ্র“প সরকারকে কর হিসেবে মোট ১ হাজার ৬০ কোটি টাকা প্রদান করেছে। আকিজ গ্র“পের একজন কর্মকর্তা বিডিনিউজ২৪ডটকমকে এ তথ্য জানান।
জাতীয় রাজস্ব বোর্ডের মতে, আকিজ গ্র“পের একটি প্রতিষ্ঠান ঢাকা টোব্যাকো গত অর্থবছরে মূল্য সংযোজন কর হিসেবে ৮০০ কোটি টাকা প্রদান করেছে।
বিশিষ্ট শিল্পপতি আকিজ উদ্দিনের পুত্র সেখ নাসিরউদ্দিন বুধবার বিডিনিউজকে বলেন, ‘তিনি খুব সাধারণ জীবনযাপন করতেন এবং জাতিকে কিছু দেওয়ার জন্য তিনি সর্বাত্মক চেষ্টা করতেন।’
বাংলাদেশের শীর্ষস্থানীয় এই শিল্পদ্যোক্তা স্ত্রী ও ১৫ সন্তান রেখে গেছেন।
নাসির বলেন, ‘বাংলাদেশ তাকে বিশেষ কিছু না দিলেও জাপান তাকে একজন অভিনব শিল্পপতি হিসেবে জানত। আমার বাবার ইতিহাস টোকিও কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি লিপিবদ্ধ করে রেখেছে’।
হাতে তৈরি বিড়ি দিয়ে আকিজ গ্র“পের যাত্রা শুরু হয়েছিল। পরবর্তীতে পাটজাত দ্রব্য থেকে শুরু করে তথ্যপ্রযুক্তি পর্যন্ত বিভিন্ন খাতে তিনি তার শিল্প উৎপাদনের সম্প্রসারণ ঘটিয়ে দেশের শীর্ষস্থানীয় একজন শিল্পপতিতে পরিণত হন।
