রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে গৃহায়ন ঋণ নেওয়া কমেছে
রাষ্ট্রায়ত্ত হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে গৃহায়ন ঋণ নেওয়ার পরিমাণ ২০০৫- ০৬ অর্থবছরসহ মোট পাঁচ অর্থবছরে ১৫ শতাংশ কমেছে।
উচ্চ সুদের হার এবং অন্যান্য ব্যাংকের সাথে প্রতিযোগিতার কারণে ঋণ নেওয়ার ক্ষেত্রে এ অনাগ্রহের সৃষ্টি হয়েছে বলে সোমবার বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন।
