প্রত্যন্ত অঞ্চলে বেসরকারি উদ্যোগে বিদ্যুৎ সরবরাহ নীতিমালা দ্রুত মন্ত্রী পরিষদে উপস্থাপন
প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ সরবরাহের জন্য বিশ্বব্যাংকের আগ্রহের দিকে লক্ষ্য রেখে সরকার ক্ষুদ্র বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে ‘প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ নীতিমালা’ (র্যাপস) তৈরী করেছে।
বিদ্যুৎ সচিব আ.ন.হ আখতার হোসেন রোববার এব্যাপারে বিডিনিউজকে বলেন, ‘চূড়ান্ত অনুমোদনের জন্য প্রস্তাবটি আমরা খুব শিগগিরই মন্ত্রী সভায় পাঠাবো।”
বিদ্যুৎ সচিব বলেন, প্রত্যন্ত যেসব অঞ্চলে জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ দেওয়া সম্ভব নয় সেসব স্থানে ক্ষুদ্র বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য বেসরকারি খাত বিশেষ করে বিশ্বব্যাংককে অনুমোদন দেওয়া হবে।
দেশের বিদ্যুৎ খাতের জন্য এর আগে বিশ্বব্যাংক একটি ‘এ্যাডাপ্টাবল প্রোগ্রাম লোন’ (এপিএল) প্রস্তাব করেছিল। কিন্তু বিদ্যুৎ খাতের বেসরকারি করণ দাবির মুখে তা ভিন্ন মোড় নেয় বলে তিনি জানান।
বিদ্যুৎ বিভাগীয় সূত্র জানায়, পরে বিশ্বব্যাংক বেসরকারি অর্থায়নে স্বল্পপর্যায়ে বিদ্যুৎ উৎপাদন ও প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ সরবরাহের ব্যাপারে আগ্রহী হয়। কিন্তু তারা সরকারি নিশ্চয়তা দাবি করে। তারা বলে নির্দিষ্ট সময়ের পর সরকারি বিদ্যুৎ বিভাগ আর বি¯তৃত হবেনা।
বিদ্যুৎ বিভাগীয় সূত্র আরো জানায়,“একারণে র্যাপস নীতিমালা তৈরী করা হয়েছে আইডিএ-এর সহায়তায় অর্থায়নের উদ্যোগ নেয়া হয়।”
আখতার হোসেন, অবশ্য বলেন যে, অনুমোদনের জন্য মন্ত্রীসভার বৈঠকে পাঠানোর আগে নীতিমালা সম্পর্কে বিভিন্ন উদ্যোক্তাদের মতামত সংগ্রহ করেছে।
তিনি বলেন বেসরকারি উদ্যোগে বিদ্যুৎ উৎপাদনের জন্য সরকার প্রাথমিকভাবে প্রত্যন্ত অঞ্চলের মধ্যে পাঁচ থেকে সাতটি অঞ্চলকে অনুমোদন দেওয়া হবে।
তিনি আরো বলেন, মহেশখালি, কুতুবদিয়া, হাতিয়া এবং হাতিবান্ধা এলাকায় জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ দেয়া সম্ভব নয় বলে এসব এলাকায় র্যাপস নীতিমালার অধীনে বিদ্যুৎ সরবারহ দেয়া হবে।
ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন সেন্টার (আইআইএফসি) ও বিদ্যুৎ বিভাগের সাথে সম্পাদিত চুক্তি অনুযায়ী আইআইএফসি এই নীতিমালাটি তৈরী করে বলে সচিব জানান।
