জিয়া সার কারখানায় উৎপাদন আবারও বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ জিয়া সার কারখানায় শনিবার রাত ১১ টায় উৎপাদন আবারো বন্ধ হয়ে গেছে।
কারখানা সূত্রে জানা যায়, অ্যামোনিয়া প্লান্টে কমপ্রেসার লিকেজের কারণে উৎপাদন বন্ধ করে দিতে বাধ্য হন কর্তৃপক্ষ। স্থানীয় প্রকৌশলীরা কমপ্রেসারের লিকেজ সারানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সার কারখানাটিতে দৈনিক ১,৬০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদিত হয়ে থাকে।
