বাংলাদেশ ব্যাংকের ট্রেজারি বিলের নিলামের ফলাফল ঘোষিত
বাংলাদেশ ব্যাংকে রোববার বিভিন্ন মেয়াদি ট্রেজারি বিলের নিলামের ফলাফল ঘোষিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিলামে ২৮ দিন, ৯১ দিন, ১৮২ দিন, এবং ২ বছর মেয়াদী ট্রেজারি বিলের ৫ম নিলাম অনুষ্ঠিত হয়।
এতে ২৮ দিন মেয়াদী ৫৬৮ দশমিক ৮০ কোটি টাকা, ৯১ দিন মেয়াদী ৫০ দশমিক ১০ কোটি টাকা, ১৮২ দিন মেয়াদী ২০ দশমিক ২০ কোটি টাকা এবং ২ বছর মেয়াদী ট্রেজারি বিলের ৩৫ দশমিক ৫০ কোটি টাকাসহ মোট ৬৭৪ দশমিক ৮০ কোটি টাকার দরপত্র জমা পড়ে।
এর মধ্যে ২৮ দিন, ৯১ দিন, ১৮২ দিন, এবং ২ বছর মেয়াদি বিলের জন্য যথাক্রমে ৫৬৮ দশমিক ৮০ কোটি টাকা, ৫০ কোটি টাকা, ২০ কোটি টাকা এবং ৩৫ কোটি টাকাসহ মোট ৬৭৮ দশমিক ৮০ কোটি টাকার দরপত্র গৃহীত হয়।
গৃহীত দরপত্রের অর্ন্তনিহিত বার্ষিক আয়ের হারের সীমা ছিল যথাক্রমে শতকরা ৭ ভাগ, ৭ দশমিক ২০ ভাগ, ৭ দশমিক ৪০ ভাগ এবং ৮ দশমিক ৫০ ভাগ।
তবে ৩৬৪ দিন মেয়াদী বিলের বিপরীতে কোন দরপত্র পাওয়া যায়নি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি সপ্তাহে মোট ৪২৬ দশমিক ১ কোটি টাকার বিল পরিশোধিত হবে এবং ট্রেজারি বিলের নীট ইস্যুর পরিমাণ ২৪৭ দশমিক ৭৯ কোটি টাকা বৃদ্ধি পাবে।
