২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থনৈতিক রিপোর্টার্স ফোরামের নির্বাচন সম্পন্ন, জাকারিয়া কাজল সভাপতি ও নাজমুল আহসান সম্পাদক

অর্থনৈতিক রিপোর্টাস ফোরামের নির্বাচনে ডেইলি ইনকিলাবের পক্ষ থেকে সভাপতি পদে জাকারিয়া কাজল এবং ডেইলি নিউ এজ পত্রিকার পক্ষ থেকে সাধারণ সম্পাদক পদে নজমুল আহসান বিজয়ী হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2006, 09:03 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার মাসুমুর রহমান খলিলী সহ-সভাপতি পদে এবং ডেইলি সমকালের কিসমত খন্দকার অর্থনৈতিক সম্পাদক পদে জয়ী হয়েছেন।

দৈনিক ইত্তেফাকের জামাল উদ্দিন সহ-সাধারণ-সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্ধিতায় জয়ী হন।

ডেইলি নিউ এজ পত্রিকার আজিজুর কিবরিয়া, বাংলা ভিশনের শারমিন রিনভী, নয়া দিগন্তের হামিদ সরকার এবং দ্য ইন্ডিপেন্ডেন্ট এর মোস্তাফিজুর রহমান কার্যনির্বাহি সদস্য পদে বিনা প্রতিযোগিতায় জয়ী হয়েছেন।

নির্বাচনে ৮০ জন ভোটারের মধ্যে ৭৬ জন ভোটার ভোট দেন। 

এর আগে ফোরামের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।