২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

বগুড়ায় জ্বালানি তেল বিশেষ করে কেরোসিন তেলের দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। প্রতি লিটার কেরোসিন ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে বলে জানা গেছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2006, 01:45 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

অর্থমন্ত্রীর দেওয়া বক্তব্যে তেলের মূল্যবৃদ্ধির ইঙ্গিত পেয়ে ব্যবসায়ীরা এ ব্যাপারে উৎসাহিত হয়েছে বলে জানা গেছে।

অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ২৪ জানুয়ারি ঢাকা চেম্বারের নতুন কমিটির সাথে সাক্ষাৎকালে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ইঙ্গিত দিয়ে বলেন, কোনো সমন্বয় না করে তেলের দাম আগেই বাড়ানো উচিত ছিল।

সংবাদপত্রে এ খবর প্রকাশিত হলে এক শ্রেণীর ব্যবসায়ী হঠাৎ করেই গত বুধবার হতে কেরোসিন তেলের দাম বাড়িয়ে দেয়। এর ফলে তেল পাম্পে প্রতি লিটার ৩০.১৩ টাকা থেকে বেড়ে ৩৬ টাকায় বিক্রি হচ্ছে বলে কয়েকজন ব্যবসায়ী জানায়।

এদিকে পূর্বের মূল্য পেট্রোল ৪২.১৩ টাকা, ডিজেল ৩০.১৩ টাকা, অকটেন ৪৫.১৩ টাকা থাকলেও অনেক জায়গায় তা উচ্চমূল্যে বিক্রি হচ্ছে।

এ ব্যাপারে শহরের এমআর ব্রাদার্সকে জিজ্ঞাসা করা হলে তারা এ বিষয়টি অস্বীকার করে।