হিসাব রিপোর্ট পর্যবেক্ষণ করতে নিয়মিত নিয়ন্ত্রক কমিটি গঠন করবে সরকার
বাংলাদেশে হিসাব প্রতিবেদন তৈরিতে নিয়োজিত প্রতিষ্ঠানের রিপোর্ট তৈরির কাজ নিয়মিতভাবে পর্যবেক্ষণ করতে ও তাদের মধ্যে শৃঙ্খলা আনতে সরকার একটি নিয়ন্ত্রক কমিটি গঠন করতে যাচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তা সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্র জানায়, অর্থ মন্ত্রণালয়ের মান ও পরিস্থিতি পর্যবেক্ষণ পর্যালোচনা বিভাগের (আরওএসসি) এর সুপারিশের প্রেক্ষিতে সরকার একটি নিয়ন্ত্রক কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে।
কর্মকর্তারা বলেছেন, ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল নামের প্রস্তাবিত নিয়ন্ত্রক কমিটি চার্টার্ড অ্যাকাউনটেন্ট ফার্মগুলোর নিবন্ধন প্রদানের ক্ষেত্রে কাজ করবে। তাছাড়া হিসাব প্রতিষ্ঠানগুলোর কাজ পর্যবেক্ষণ ও তাদের মধ্যে শৃঙ্খলা আনতে কাউন্সিল কাজ করবে বলে সূত্র জানিয়েছে।
এ ধরনের একটি কমিটি গঠন করার প্রস্তাব সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয়কে দেয়া হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক এসইসি’র একজন কর্মকর্তা জানিয়েছেন।
ওই কর্মকর্তা বলেন, আমরা আশা করছি, কাউন্সিলটি এক বছরের মধ্যে গঠন করা হবে।
এসইসি কর্মকর্তারা জানান, উদ্দেশ্য পূরণ করতে সরকার কনসালট্যান্ট হিসেবে যুক্তরাজ্যভিত্তিক সংগঠন এমার্জিং মার্কেট গ্র“পকে (ডব্লিউএমজি) নিয়োগ দিয়েছে।
ইএমজি বর্তমানে বেসরকারি খাতসহ এর সাথে সম্পৃক্তদের সাথে মতবিনিময় করছে।
