২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রশিদ অ্যান্ড কোম্পানির বিরুদ্ধে এসইসি’র জারি করা স্থগিতাদেশ মূলতবি ঘোষণা করেছে হাইকোর্ট

হাইকোর্ট এক আদেশে সোমবার এম আব্দুর রশিদ অ্যান্ড কোম্পানির বিরুদ্ধে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) জারি করা স্থগিতাদেশ ও জরিমানা একমাসের জন্যে মূলতবি করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2006, 08:56 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন ও মো. আশরাফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ ওই কোম্পানির বিরুদ্ধে এসইসি’র আদেশকে কেন অবৈধ ঘোষণা হবে না এ মর্মে কারণ দর্শানোর আদেশ জারি করে।

সামিট পাওয়ার লিমিটেড বিক্রয়ের মাধ্যমে এসইসি’র আইন ভঙ্গ করায় এসইসি এম আব্দুর রশিদ অ্যান্ড কোম্পানি একমাস বন্ধ রাখা এবং এক লাখ টাকা জরিমানার আদেশ দেয়। হাইকোর্ট এ ব্যাপারে এসইসি'কে আগামী চার সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।

আবেদনকারীর পক্ষে মামলা পরিচালনাকারী অ্যাড. মোহাম্মদ মোহসেন রশিদ বিডিনিউজকে বলেন, ২০০৬ সালের ২২ ফেব্র“য়ারি পর্যন্ত হাইকোর্টের আদেশ কার্যকর থাকবে। তিনি এসইসি এবং ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) আনুষ্ঠানিকভাবে হাইকোর্টের এ আদেশের ব্যাপারে অবহিত করেছেন।