২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসইসি’র পদক্ষেপে শঙ্কিত বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করতে শুরু করেছেন

একটি কোম্পানিকে তালিকাচ্যুত করা নিয়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) কারণ দর্শানের নোটিশ প্রদান করায় এবং একটি কোম্পানির বাণিজ্য করার অধিকার বাতিল করার কারণে শঙ্কিত হয়ে বিনিয়োগকারীরা তাদের শেয়ার বিক্রি করতে শুরু করেছেন। এর ফলে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে শেয়ারের দাম পড়তে শুরু করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2006, 09:32 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

চলতি সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার ডিএসই’র সকল শেয়ারের মূল্য সূচক সপ্তাহ শুরুর মূল্য সূচক থেকে ১৫ পয়েন্ট বা এক দশমিক ১৯ শতাংশ কমে গিয়ে ১২৯০ দশমিক ৩১ পয়েন্টে দাঁড়ায়।

সপ্তাহের প্রথম দিন রোববার ডিএসই’র সকল শেয়ারের মূল্য সূচক ছিল ১৩০৫ দশমিক ৮৫ পয়েন্ট।

আর ডিএসই’র সাধারণ সূচকে সপ্তাহের শেষ দিনে সূচক ছিল ১৬৯০ দশমিক ৪৯ পয়েন্ট। অথচ রোববার যা ছিল ১৭১২ দশমিক ৪৯ পয়েন্ট।

ডিএসই’র একজন সেকেন্ডারি বিনিয়োগকারী জনৈক দাউদ বলেন, ডিএসই’র ওপর নেয়া এসইসি’র পদক্ষেপ ও একটি ব্রোকারিজ হাউজের ব্যবসা বাতিল করে দেয়ার কারণে বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন।

তিনি বলেন, এম রশিদ অ্যান্ড কোম্পানি লিমিটেডের ব্যবসা করার অধিকার ১৬ জানুয়ারি প্রত্যাহার করে নেয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকে শেয়ারের দাম পড়তে শুরু করেছে।

তিনি জানান, যমুনা ব্যাংক লিমিটেডের প্রাথমিক শেয়ার কেনার জন্য বিনিয়োগকারীরা তাদের শেয়ার বিক্রি করছেন।

তিনি বলেন, ঈগল বক্স অ্যান্ড কার্টুন ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডকে তালিকাচ্যুত করা নিয়ে ডিএসই’কে পাঠানো এসইসি’র কারণ দর্শানোর নোটিশ শেয়ার বাজারের বিনিময় দূর্বল করে দিয়েছে।

ঈগল বক্স অ্যান্ড কার্টুন ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডকে তালিকাচ্যুত করার লক্ষ্যে এসইসি ডিএসই’র প্রতি যে নির্দেশ দিয়েছিল, সে ব্যাপারে ডিএসই কি পদক্ষেপ নিয়েছে, সে সম্পর্কে ব্যাখ্যা চেয়ে এসইসি ডিএসই’কে ১৭ জানুয়ারি একটি কারন দর্শাও নোটিশ পাঠায়।

শেয়ারের দাম পতন সম্পর্কে ডিএসই’র প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা (সিইও) সালাউদ্দিন আহমেদ খানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, দাম পতনের পিছনে অর্থনৈতিক কোন কারণ নেই। বিরোধী জোটের ২২ জানুয়ারি হরতাল আহ্বান ব্যতিরেকে গত দিনগুলোতে দেশের রাজনৈতিক পরিবেশ স্থবিরই ছিল।

তিনি বলেন, মূল্য সূচক কেন হ্রাস পেয়েছে তা জানতে আমাদের বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন।

এদিকে এসইসি’র চেয়ারম্যান মির্জা আজিজুল ইসলাম বলেন, মার্কেটে কেন শেয়ারের দাম কমছে তা পরিষ্কার নয়।

তিনি বলেন, এসইসি যে পদক্ষেপ নিয়েছে তা বিনিয়োগকারীদের স্বার্থবিরোধী নয়। উপরন্তু বাণিজ্য ত্বরান্বিত করতে এটি করা হয়েছে। একটি কোম্পানিকে তালিকাচ্যুত করতে এসইসি ডিএসই’র উপর পদক্ষেপ নিয়েছে।

একটি ব্রোকারিজ হাউজের বাণিজ্য বাতিল করা প্রসঙ্গে তিনি বলেন, এসইসি’র চোখ যে খোলা রয়েছে, এটা ভেবে বিনিয়োগকারীরা সুখী হতে পারে।

তিনি বলেন, কাজের ক্ষেত্রে এসইসি ও ডিএসই’র মতপার্থক্য থাকতে পারে। কিন্তু আমরা কেউই চাই না শেয়ার বাজারের দাম পড়ে যাক কিংবা সাধারন বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হোক।