২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেভসে ডব্লিউটিও সদস্যদের গুরুত্বপূর্ণ বৈঠকে বাংলাদেশ যোগ দেবে না

আগামী সপ্তাহে সুইজারল্যান্ডের ডেভসে অনুষ্ঠেয় বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ৩০টি সদস্য দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশ যোগ দিচ্ছে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2006, 09:26 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

২৭-২৮ জানুয়ারি ডেভসে বিশ্ব অর্থনীতি ফোরামের সম্মেলন চলাকালে এ মন্ত্রী পর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও’র সেলের মহা-পরিচালাক নাসিরুদ্দিন আহমেদ বিডিনিউজকে জানান, এটি দোহা ডেভেলপমেন্ট রাউন্ড কর্তৃক আয়োজিত একটি অনানুষ্ঠানিক বৈঠক, ডব্লিউটিও এর আয়োজক নয়।

তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো ডেভসে মন্ত্রীদের বৈঠককে গুরুত্বের সাথে দেখছে এই কারণে যে এ বৈঠকে সদস্য দেশগুলো সাম্প্রতিক হংকং ঘোষণা কিভাবে কাজে লাগাবে সে বিষয়ে তাদের পরিকল্পনার কথা ব্যক্ত করবেন।

ভারতের বাণিজ্য মন্ত্রী কমল নাথ ইঙ্গিত দিয়েছেন এ বৈঠকের পর অষ্ট্রেলিয়া, ব্রাজি, ভারত, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে দ্বি-পাক্ষিক বৈঠকসহ বিভিন্ন আলোচনা অনুষ্ঠিত হবে।