২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এস. আলম স্টিল মিলের শেয়ার বাজারে ছাড়ার অনুমতি দিয়েছে এসইসি

এস. আলম কোল্ড রোল্ড স্টিল মিলের শেয়ার বাজারে ছাড়ার আবেদনে অনুমতি দিয়েছে সিকিউরিটি এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2006, 07:59 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

এসইসির একটি সূত্র জানায় কোম্পানিটির আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার এ অনুমোদন দেওয়া হয়।

বৃহস্পতিবার এসইসিতে অনুষ্ঠিত এক বৈঠকে শেয়ার বাজারে ছাড়ার মাধ্যমে জনগণের নিকট ধেকে ১২০ মিলিয়ন টাকার মূলধন সংগ্রহের জন্য কোম্পানিটিকে অনুমোদন দেওয়া হয়।

কোম্পানির প্রত্যেকটি শেয়ারের সম্ভাব্য মূল্যমান হবে ১০০ টাকা।

সূত্র জানায়, ৩০ জুন ২০০৫ সময়ে এস. আলম স্টিল মিলের প্রাথমিক মূলধনের পরিমান ছিল ৪১৩ দশমিক ৫ মিলিয়ন টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২৪ দশমিক ৫৮ টাকা।

বর্তমানে কোম্পানীর নীট সম্পদ মূল্য (এনএভি) বিবেচনায় শেয়ার  প্রতি মূল্য দাড়ায় ২৯৯ দশমিক ৯৩ টাকা।

কোল্ড রোল (সিআর) কয়েল উৎপাদনকারী এই প্রতিষ্ঠানটি ২০০৪ সালে তাদের উৎপাদন শুরু করে। এই কোল্ড রোল কয়েল আবার হট রোল্ড (এইচআর) কয়েল তৈরীতে ব্যাবহার করা হয়।