গ্রাহক সেবা প্রদানে বিটিআরসি ব্যর্থ
বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলারিটি কমিশন (বিটিআরসি) দেশের টেলিফোন কোম্পানি গুলোর উপর নিয়ন্ত্রন প্রতিষ্ঠা এবং গ্রাহক সেবা নিশ্চিত করার জন্য এখন পর্যন্ত কোন মনিটরিং সেল গঠন করতে পারে নি।
বাংলাদেশ এনজিও নেটওয়ার্ক এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)-র নেতৃবৃন্দ বৃহষ্পতিবার ঢাকা রিপোটার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। অতিসত্তর মোবাইল গ্রাহকদের অধিকার রক্ষার জন্য টেলিকমিউনিকেশন অ্যাক্ট ২০০১ কার্যকরের জন্যও বিএনএনআরসি’র পক্ষ থেকে সরকারের প্রতি অনুরোধ জানান হয়।
বিএনএনআরসি’র পক্ষ থেকে গোলাম নবী জুয়েল বলেন, গ্রাহক সেবা নিশ্চিত করার ক্ষেত্রে বিটিআরসি অবশ্যই একটি শক্তিশালী প্রতিষ্ঠান নয়। এছাড়া মোবাইল কোম্পানিগুলোর কল রেট কমানোর ব্যপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন না করার জন্য তিনি বিটিআরসি’র সমালোচনা করেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনএনআরসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা এএইচএম বজলুর রহমান।
সংবাদ সম্মেলনে বক্তারা মোবাইল নেটওয়ার্ককে আরও কার্যকর করার লক্ষ্যে একটি সমন্বিত মোবাইল নেটওয়ার্ক পদ্ধতি প্রচলনের উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া মাঝরাতে ফ্রি কলের অফার বন্ধে বক্তারা কার্যকর পদক্ষেপ নেওয়ায় বিটিআরসির প্রতি সমর্থন জানান। তারা বলেন, এতে করে গ্রাহকদের সামাজিক ও অর্থনৈতিক অধিকার রক্ষিত হবে।
