২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২২ জানুয়ারি ব্রিটিশ বাণিজ্য প্রতিনিধি দল ঢাকা আসছে

সিরামিক খাতে বাংলাদেশের অগ্রগতি পর্যালোচনার জন্য উচ্চ পর্যায়ের ব্রিটিশ বাণিজ্য প্রতিনিধি দল আগামী ২২ জানুয়ারি রোববার চার দিনের এক সংক্ষিপ্ত সফরে ঢাকা আসছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2006, 04:25 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

ব্রিটিশ সাতটি কোম্পানির প্রতিনিধিরা ব্রিটিশ সরকারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এ দলে থাকবেন বলে জানা গেছে। নর্থ স্ট্যাফোর্ডশায়ার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সার্বিক সহায়তায় প্রতিনিধি দলটিতে ব্রিটিশ বাণিজ্য এবং বিনিয়োগ সংক্রান্ত প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও অন্তর্ভুক্ত থাকবেন বলে ব্রিটিশ হাই কমিশন সূত্র থেকে জানানো হয়।

নর্থ স্ট্যাফোর্ডশায়ার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ক্লাইভ ড্রিঙ্কওয়াটার প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন।

ব্রিটিশ বাণিজ্য এবং বিনিয়োগ সংক্রান্ত প্রতিষ্ঠানের এশিয়া বিষয়ক পরিচালক আসিফ আহমেদ বাংলাদেশে সম্প্রতি তার এক সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে ব্রিটিশ বিনিয়োগ এবং বৃটেনে বাংলাদেশী পণ্যের রপ্তানি বাড়ানোয় সব ধরনের সহায়তার  আশ্বাস দেন।