অর্থমন্ত্রীর সাথে সিংগাপুরের হাইকমিশনারের সাক্ষাৎ
বাংলাদেশের দায়িত্বে নিযুক্ত সিংগাপুরের হাইকমিশনার ভারঘেস ম্যাথিউস মঙ্গলবার অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের সাথে তাঁর পরিকল্পনা মন্ত্রণালয়ের অফিসে সাক্ষাৎ করেছেন।
তারা দু’দেশের অর্থনৈতিক সম্পর্ক, বিশেষ করে বাণিজ্যিক ও বিনিয়োগ সহযোগিতা প্রসঙ্গে মতবিনিময় করেন।
দু’দেশের বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতা আরো সম্প্রসারিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।
হাইকমিশনার ম্যাথিউস বাংলাদেশের বিষয়াদি সিংগাপুর থেকে দেখাশোনা করেন। ঢাকায় সিংগাপুরের কনস্যুলেট অফিস রয়েছে।
