বাংলাদেশ ব্যাংকে ২৭৫ কোটি টাকার দুটি রেপো নিলাম অনুষ্ঠিত
বাংলাদেশ ব্যাংকে বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ২৭৫ কোটি টাকার দুটি রিভার্স রেপো নিলাম মঙ্গলবার অনুষ্ঠিত হয়।
নিলামে একদিন মেয়াদি ২৭৫ কোটি টাকার দুটি দরপত্র পাওয়া যায় এবং তা গৃহীত হয়। গৃহীত দরপত্রের বার্ষিক সুদের হার ছিল আট শতাংশ। খবর প্রেসবিজ্ঞপ্তির।
