পাঁচতারায় পরিণত হচ্ছে সারিনা, সহযোগিতায় থ্রি সিক্সটি আই
মিডিয়া, মার্কেটিং ও জনসংযোগ কোম্পানি থ্রি সিক্সটি আই’র সহযোগিতায় পাঁচতারা হোটেলে পরিণত হতে যাচ্ছে হোটেল সারিনা।
এ ব্যাপারে সোমবার সকালে দু’টি কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তারা একটি সমঝোতা স্মারক সাক্ষর করেন।
চুক্তির ঘোষণা দিয়ে সারিনার ব্যবস্থাপনা পরিচালক গোলাম সারোয়ার বলেন, এর ফলে সারিনা নতুন মাত্রা পাবে।
আগের ভবনের পাশে নতুন একটি ২০ তলা ভবন তৈরির কাজ প্রায় শেষের পথে। কাজ শেষ হলে দু’টি ভবনকে একত্রিত করে হোটেলটিকে ২০১ কক্ষ বিশিষ্ট করা হবে। এতে থাকবে তিনটি রেস্টুরেন্ট, চারটি সম্মেলন কক্ষ এবং একটি বার।
