২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এলজিআরডি মন্ত্রীর সাথে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাত

বাংলাদেশে নব নিযুক্ত ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি মিস রেনেটা লুক দেসাল্লিন রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়ার সাথে তাঁর সচিবালয় কার্যালয়ে সাক্ষাত করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2006, 06:09 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাতকালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি ছাড়াও স্থানীয় সরকার বিভাগের অধীনে ইউএনডিপি’র আর্থিক সহায়তায় বাস্তাবায়নাধীন সিরাজগঞ্জ স্থানীয় সরকার উন্নয়ন তহবিল প্রকল্পসহ অন্যান্য প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক দিয়ে আলোচনা করেন। তাঁরা বাংলাদেশে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কর্মকান্ড এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমুহ শক্তিশালী করার ব্যাপারে বর্তমান সরকারের গ্রহীত পদক্ষেপসমূহ নিয়েও মত বিনিময় করেন। এ ছাড়া বাংলাদেশ স্যানিটেশন কর্মসূচি বাস্তাবায়নের অগ্রগতি নিয়েও তারা আলোচনা করেন।

মন্ত্রী বাংলাদেশে দায়িত্ব পালনকালে সম্ভাব্য সকল ধরনের সহযোগিতা প্রদান করার জন্যও ইউএনডিপি প্রতিনিধিকে আশ্বাস দেন। ইউএনডিপি’র সহকারী আবাসিক প্রতিনিধি মিস কারেন দুন এবং সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার দুর আফসানা এইচ চৌধুরী এসময় উপস্থিত ছিলেন।