২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ব্যাংকের ৫০০ টাকা মূল্যমানের নতুন নোট ইস্যু

বাংলাদেশ ব্যাংকের বর্তমান গর্ভনর ডঃ সালেহউদ্দিন আহমেদ এর সাক্ষরযুক্ত ৫০০ টাকার নোটের নতুন সংস্করণ রোববার ইস্যু করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2006, 07:11 PM

Updated : 26 Apr 2022, 03:18 PM

নতুন এই নোটটির সামনের দিকে জাতীয় স্মৃতিসৌধ ও পিছনের দিকে সুপ্রিমকোর্ট ভবনের প্রতিকৃতি রয়েছে। ইস্যুকৃত নতুন মুদ্রনের এই নোট আগামী ৩ জানুয়ারি থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে পাওয়া যাবে। পর্যায়ক্রমে তা বাংলাদেশ ব্যাংকের অনান্য শাথা থেকেও তা পাওয়া যাবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন মুদ্রনের এই নোটের পাশাপাশি প্রচলিত পূর্ববর্তী মুদ্রনের ৫০০ টাকার অনান্য নোটগুলোও বৈধ ব্যাংক নোট হিসেবে চালু থাকবে।