আগামী তিন অর্থবছরে বাংলাদেশকে ২,৮৭৮ মিলিয়ন ডলার দেবে বিশ্ব ব্যাংক
বিশ্ব ব্যাংক দেশভিত্তিক সহায়তা কৌশলের (সিএএস) আওতায় আগামী তিন অর্থবছরে বাংলাদেশকে ২,৮৭৮ মিলিয়ন ডলার দেবে। ২০০৬-০৭ অর্থবছর থেকে বাংলাদেশ এ সহায়তা পাবে।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম. সাইফুর রহমান বিশ্ব ব্যাংকের সফররত দক্ষীণ এশীয় ভাইস প্রেসিডেন্ট প্রফুল সি. প্যাটেলের সাথে সোমবার এক বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান।
অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে সাইফুর রহমান বলেন, বিশ্ব ব্যাংকের সহায়তা বর্তমান সময়ের তুলনায় দ্বিগুণ। এ প্রতিশ্র“তির আওতায় বিশ্ব ব্যাংক প্রথম অর্থবছরে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার দেবে বলে তিনি জানান।
একটি সমন্বিত উদ্যোগের আওতায় বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা দিতে বিশ্ব ব্যাংক জাইকা, ডিএফআইডি এবং এডিবি যৌথভাবে ২০০৫ সালে সিএএস গঠন করে।
বৈঠকে তেলের মূল্য বৃদ্ধি, আমদানি শুল্ক হৃাস, বিভিন্ন ক্ষেত্রে চলমান সংস্কার কাযক্রম এবং রাজনৈতিক অস্থিতিশীলতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দুর্নীতি দমন কমিশনের কার্যক্রম নিয়েও আলোচনা হয়।
বিশ্ব ব্যাংকের প্রতিশ্র“ত এ সহযোগিতার পরিমাণ বাংলাদেশী টাকায় প্রায় ১৮ হাজার কোটির সমান।
অর্থমন্ত্রী বলেন, রাজনৈতিক অস্থিরতা এবং আইনশৃঙ্খলার অবনতি সত্ত্বেও অর্থনীতিতে বাংলাদেশের অর্জন উল্লেখযোগ্য বলে বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আমাকে বলেছেন।
তিনি বলেন, বোমা হামলার মতো শোকাবহ ঘটনা সত্ত্বেও শুধু ডিসেম্বর মাসেই দেশের রপ্তানি ৪০ শতাংশ বৃদ্ধি পায়।
এছাড়া বর্তমান অর্থবছরে সরকারের বি¯তৃত সংস্কার কার্যক্রমের ফলে দেশের জিডিপি সাত শতাংশ বৃদ্ধি পেতে পারে বলেও তিনি আশা প্রকাশ করেন।
দুর্নীতি দমন কমিশন কার্যকর করার ব্যাপারে বিশ্ব ব্যাংকের দাবির জবাবে সাইফুর রহমান বলেন, আমরাও সবাই মিলে তা-ই করার চেষ্টা চালাচ্ছি।
সাংবাদিকদের সাথে আলাপকালে প্যাটেল জানান, দারিদ্র বিমোচন কার্যক্রমের আওতায় বিশ্ব ব্যাংক ব্যাংলাদেশের প্রতি তাদের সহযোগিতা বৃদ্ধি অব্যাহত রাখবে। তিনি বলেন, এজন্য বাংলাদেশকে বেসরকারি খাতের সম্প্রসারণে যথাযথ সংস্কার কার্যক্রম চালিয়ে যেতে হবে।
দেশের সামষ্টিক অর্থনীতিকে লাগসই করে তোলার জন্য উন্নয়নবান্ধব রাজনৈতিক পরিবেশের প্রয়োজনীতার ওপর তিনি জোর আরোপ করেন।
