রাজশাহীকে আধুনিক নগরী হিসেবে গড়তে ৪০০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়িত হচ্ছে
রাজশাহী মহানগরীকে একটি আধুনিক ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে প্রায় চারশ’ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন প্রকল্প বা¯তবায়নের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।
রাজশাহী সিটি কর্পোরেশন ও সরকারের বিভিন্ন দপ্তর এ প্রকল্পগুলি বা¯তবায়ন করছে।
তথ্য বিবরণীতে জানানো হয়, প্রকল্পগুলির মধ্যে পঞ্চাশ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে বিভিন্ন প্রকল্পের কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। প্রায় একশ’ সতের কোটি টাকা ব্যয়ে কয়েকটি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে এবং প্রায় দু’শ’ ৩৩ কোটি টাকা ব্যয়ে কয়েকটি প্রকল্প বা¯তবায়নের কাজ শিগগিরই শুরু হবে।
সমাপ্ত প্রকল্পগুলির মধ্যে রয়েছে চার কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের সম্প্রসারিত ভবন, পাঁচ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক আবাসিক মডেল বিদ্যালয়, দশ কোটি টাকা ব্যয়ে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, এগার কোটি টাকা ব্যয়ে শহীদ জিয়া শিশু পার্ক, সাড়ে ছয় কোটি টাকা ব্যয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিদ্যালয়ের একাডেমিক ভবন ও শহীদ জিয়াউর রহমান হল, পাঁচ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে জেলা জজ আদালত ভবন এবং আট কোটি টাকা ব্যয়ে নওদাপাড়ায় বাস টার্মিনাল নির্মাণ।
নির্মাণাধীন প্রকল্পগুলির মধ্যে রয়েছে, ঊনত্রিশ কোটি টাকা ব্যয়ে রাজশাহী আধুনিক রেল স্টেশন কমপ্লেক্স, বাইশ কোটি টাকা ব্যয়ে মহানগরীর ৩৮ কিলোমিটার রাস্তা প্রশ¯তকরণ ও উন্নয়ন, তিন কোটি টাকা ব্যয়ে চারটি বাজার নির্মাণ, সাতাশ কোটি টাকা ব্যয়ে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ২য় পর্যায় নির্মাণ, একুশ কোটি টাকা ব্যয়ে ড্রেনেজ প্রকল্পের ২য় পর্যায় নির্মাণ এবং তিন কোটি টাকা ব্যয়ে ঐতিহাসিক সাহেব বাজার বড় মসজিদ পুনঃনির্মাণ, পাঁচ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে বিএসটিআই এর আধুনিক ল্যাবরেটরি ও ভবন নির্মাণ এবং প্রায় সাত কোটি টাকা ব্যয়ে মহিলা হ¯তশিল্প ও কৃষি প্রশিণ কেন্দ্র স্থাপন।
এছাড়া প্রায় একশ’ নয় কোটি টাকা ব্যয়ে সেকেন্ডারি টাউন ইন্টিগ্রেটেড ফাড প্রটেকশন প্রজেক্ট ফেজ-২, বিরাশি কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, নয় কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে ট্রান্সপোর্ট ব্যবস্থাপনার অবকাঠামোগত উন্নয়ন, পঁচিশ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে নগরীর ফায়ার ব্রিগেড হতে নওদাপাড়া সিটি বাইপাস সংযোগ সড়ক নির্মাণ এবং সাত কোটি টাকা ব্যয়ে ডায়াবেটিক হাসপাতালের অবকাঠামো উন্নয়নের কাজ শিগগিরই শুরু হবে।
