খুলনা চেম্বার অব কমার্সের নির্বাচন সম্পন্ন: মোর্তজা সভাপতি নির্বাচিত
খুলনা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা সাহারুজ্জামান মোর্তজা। সোমবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মোর্তজা ছাড়া সুলতান হোসেন খান সিনিয়র সহসভাপতি এবং সাব্বির আহমেদ বাবু সহসভাপতি নির্বাচিত হয়েছেন।
চেম্বারের নব নির্বাচিত সভাপতি সাহারুজ্জামান মোর্তজা খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব।
