২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেনারেটর মেরামত শেষে কেরু এন্ড কোম্পানির চিনিকল চালু হচ্ছে বুধবার

দুইদিন বন্ধ থাকার পর চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের নিয়ন্ত্রণাধীন চিনিকল কেরু এন্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেডে বুধবার থেকে পুনরায় উৎপাদন শুরু হবে বলে মিল কর্তৃপক্ষ জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2006, 09:12 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

সোমবার কারখানার পাওয়ার হাউজের টারবো জেনারেটরের জেনারেশন সাইডের ফিল্ড কয়েল শর্ট হওয়ার কারনে উৎপাদন বন্ধ হয়ে যায়।

মিল সূত্র জানায়, বিকল্প টারবো জেনারেটরের ফিল্ড কয়েল শর্ট হওয়ার কারনে মেরামতের জন্য পিডিবি’র নিকট হ¯তাšতর করা হয়। মেরামত শেষে বুধবার দর্শনার কেরু এন্ড কোং-তে নিয়ে গিয়ে কমিশনিং করণের মাধ্যমে মিলে পুনরায় উৎপাদন শুরুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।