২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্য ও দূর্যোগ ব্যাবস্থাপনা মন্ত্রণালয়ের ১০১ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচী গ্রহণ

খাদ্য ও দূর্যোগ ব্যাবস্থাপনা মন্ত্রণালয় ৯টি প্রকল্পের অনূকুলে বর্তমান অর্থ বছরে ১০১ কোটি ১৬ লাখ টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচী গ্রহণ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2006, 07:19 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

ইতিমধ্যে প্রকল্পের কাজ শুরু হয়েছে এবং নিয়মিত মনিটরিং কাজ চলছে। খাদ্য ও দূর্যোগ ব্যাবস্থাপনা মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের সভাপতিত্বে বুধবার মন্ত্রাণালয়ের সভা কক্ষে প্রতিটি প্রকল্পের কাজের অগ্রগতি পর্যালোচনা ও মনিটরিং সভা অনুষ্ঠিত হয়।

প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচীর আওত্তায় নির্মিত রাস্তায় ৪০ ফুট দৈর্ঘ্য সেতু, কালভার্ট নির্মাণ, সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি, দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে দূর্যোগ আশ্রয় কেন্দ্র নির্মাণ, খাদ্য গুদাম ও আনুষাঙ্গিক সুবিধাদি মেরামত, পূর্নবাসন ও নির্মাণ, চট্রগ্রাম সাইলো জেটি সম্প্রসারণ, খাদ্য অধিদপ্তরের বিভিন্ন স্থাপনায় ওজন যন্ত্র স্থাপন, ন্যাশনাল ফুড পলিসি ক্যাপাসিটি স্ট্রেংদিনিং।

সভায় মন্ত্রী প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি দক্ষতা ও ব্যাবস্থাপনা কৌশল কাজে লাগিয়ে প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

পর্যালোচনা ও মনিটরিং সভায় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খাদ্য ও দূর্যোগ ব্যাবস্থাপনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল এহসান ফাত্তাহ, খাদ্য পরিকল্পনা ও পরিধারন ইউনিটের মহাপরিচালক শেখ এ কে মোতাহার হোসেন, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জাহিদ হোসেন সহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের উদ্ধর্তন কর্মকর্তারা।