২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোয়িং ও এয়ারবাসের কাছ থেকে ১১১ টি বিমান কিনছে ইন্ডিয়ান এয়ারলাইন্স ও এয়ার ইন্ডিয়া

ইন্ডিয়ান এয়ারলাইন্স (আইএ) ও এয়ার ইন্ডিয়া (এআই) ৪৬ হাজার কোটি রুপিতে বোয়িং কোম্পানি ও এয়ারবাস ইন্ডাস্ট্রির কাছ থেকে ১১১ টি বিমান কিনছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2006, 05:12 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

এয়ার ইন্ডিয়া ৩৬ হাজার কোটি রুপির বিনিময়ে বোয়িংয়ের কাছ থেকে নিচ্ছে ৬৮ টি বিমান। এর মধ্যে ১৮ টি বি৭৩৭-৮০০, আটটি বি৭৭৭-২০০এলআর, ১৫ টি বি৭৭৭-৩০০ইআর এবং ২৭ টি বি৭৮৭ বিমান রয়েছে। অন্যদিকে ফ্রান্সের কোম্পানি এয়ারবাসের কাছ থেকে ৯ হাজার ৮৯০ কোটি রুপিতে ইন্ডিয়ান এয়ারলাইন্স নিচ্ছে ৪৩ টি বিমান।

চুক্তি অনুয়ায়ী, সাড়ে সাত কোটি মার্কিন ডলার ব্যয়ে পাইলটদের প্রশিক্ষণের জন্য এয়ারবাস ভারতে একটি অত্যাধুনিক প্রশিক্ষণ কেন্দ্র চালু করবে। পাশাপাশি বোয়িং ১০ কোটি মার্কিন ডলার ব্যয়ে ব্যবস্থাপনা, ক্ষতিপূরণ ও মেরামত সংক্রান্ত কাজের জন্য প্রতিষ্ঠা করবে একটি এমআরও প্লান্ট। ইঞ্জিন শপের জন্য জিই বরাদ্দ দেবে দুই কোটি মার্কিন ডলার। এছাড়া এয়ারবাস ওয়্যারহাউস স্থাপন করবে এবং বিমানের খুচরা যন্ত্রাংশও সরবরাহ করবে।

একজন শিল্প বিশেষজ্ঞ বলেছেন, একটি পূর্ণাঙ্গ এমআরও স্থাপনে এয়ারবাস ও বোয়িং যৌথভাবে ২০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করছে। এর মাধ্যমে দেশের বিমান ব্যবস্থা আরও জোরদার হচ্ছে।