২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টাইটানিক গার্মেন্টসের নিহত শ্রমিকের মাকে ৩ লাখ টাকার চেক প্রদান

পল্লবীর টাইটানিক প্রোডাক্টস লি. নামে গার্মেন্টস কারখানায় ৩০ ডিসেম্বর নিহত শ্রমিক পান্নার মাকে বৃহস্পতিবার বিজিএমইএর মাধ্যমে এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেন তিন লাখ টাকার চেক প্রদান করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2006, 06:43 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

এ উপলক্ষে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএিমইএ) কার্যালয়ে এক অনুষ্ঠান আয়োজন করা হয়।

বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম মুর্শেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মীর নাসির হোসেন, সহ-সভাপতি শাহাদাৎ হোসেন চৌধুরী অরুণ এবং শ্রমিক নেতা তৌহিদুর রহমান চৌধুরী, টাইটানিক-এর ব্যবস্থাপক জাহাঙ্গির আলম প্রমুখ।

মীর নাসির হোসেন বলেন, শ্রমিক পান্নার অনাকাক্সিক্ষত মৃত্যুর কারণ হচ্ছে- সংশ্লিষ্ট কারখানার মধ্য পর্যায়ে ব্যবস্থানায় দুর্বলতা।

তিনি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোকে তাদের ব্যবস্থাপনা উন্নয়নে আরো মনোযোগী হওয়ার আহবান জানান।

আব্দুস সালাম মুর্শেদী বলেন, পোশাক শিল্প খাতে প্রবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে শ্রমিকরা যে দক্ষতার উন্নয়ন ঘটিয়েছে, কারখানার মধ্য পর্যায়ের ব্যবস্থাপনায় সেভাবে উন্নয়ন ঘটেনি।

তিনি উল্লেখ করেন, পান্নার খুনের ঘটনায় জড়িতরা যাতে দৃষ্টান্তমূলক শাস্তি পায়, সে ব্যাপারে বিজিএমইএ প্রশাসনের সঙ্গে কাজ করছে।          

শাহাদাৎ হোসেন বলেন, ভবিষ্যতে এ ধরনের মৃত্যু যেন না ঘটে, সেজন্যে পোশাক কারখানায় মধ্য পর্যায়ের ব্যবস্থাপনা উন্নয়নে বিজিএমইএ নতুন প্রকল্প গ্রহণ করবে।

পল্লবীর গার্মেন্টস কারখানা টাইটানিক প্রোডাক্টস লি.-এর শ্রমিক পান্নাকে ওই গার্মেন্টস-এর গেঞ্জি বিনা অনুমতিতে পরার দায়ে কারখানার কমকর্তা এবং নিরাপত্তারক্ষীরা পিটিয়ে হত্যা করে।