২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা ইপিজেডের রিংশাইন টেক্সটাইলে আবারো শ্রমিক অসন্তোষ: অর্নিদিষ্টকালের ধর্মঘট আহবান

ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) অবস্থিত ইন্দোনেশীয় প্রতিষ্ঠান রিং শাইন টেক্সটাইল মিলে আবারো শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2006, 08:15 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

মজুরি বৃদ্ধির দাবিতে দু’দিন ধরে কাজ বন্ধ রাখা প্রতিষ্ঠানটির আট শতাধিক শ্রমিক দাবি আদায়ে বৃহস্পতিবার অর্নিদিষ্টকালের ধর্মঘট আহবান করে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, রিংশাইন টেক্সটাইল মিলের সোয়েটার ডিভিশনে নিটিং সেকশনের শ্রমিকরা কিছু দিন ধরে তাদের মজুরি বৃদ্ধির দাবি জানিয়ে আসছিল। শ্রমিকদের দাবি, সোয়েটার প্রতি মজুরির হার ৩০ থেকে ৩৬ টাকায় বৃদ্ধি করা। কিন্তু শ্রমিকদের দাবির প্রতি কারখানা কর্তৃপক্ষ সাড়া না দেওয়ায় সোয়েটার সেকশনে কর্মরত আট শতাধিক শ্রমিক বুধবার দুপুর থেকে কাজ বন্ধ করে দেয়। একই সাথে তারা তাদের দাবি আদায়ে অনির্দিষ্টকালের ধর্মঘট আহবান করে।

এদিকে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেটাতে কোনো ব্যবস্থা না নেয়ায় কারখানায় উত্তেজনা বিরাজ করছে।

যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলেও আশংকা করা হচ্ছে।