২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা একমাস বর্ধিত

সরকার আয় কর রিটার্নপত্র (টিআইএন) দাখিলের সময় সীমা ৩১ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2005, 09:38 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর তথ্য আনুসারে জানা যায়, ২০০৪-২০০৫ সালের অর্থ বছরের আয় কর প্রদানের শেষ সময় সীমা ছিল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান খাইরুজ্জামান চৌধুরী সাংবাদিকদের জানান, এ বছর আয়কর প্রদানকারিদের নথিপত্র মূল্যায়ন করা হবে। এবং এ কারণে আয় কর প্রদানকারিদের অবশ্যই তাদের নথিপত্রের সাথে ছবি সংযুক্ত করতে হবে।

তিনি আরও জানান, সরাদেশ জুড়ে কয়েক দফা বন্যা হয়ে যাবর কারণে সরকার আয় কর রিটার্ন দাখিলের সময় সীমা বৃদ্ধি করেছে।

চেয়ারম্যান বলেন, ব্যবসায়ী ও বাণিজ্যিক গোষ্ঠির আবেদনের প্রেক্ষিতে আমরা এই সময় সীমা বৃদ্ধি করেছি। এছাড়াও সাপ্তাহিক ছুটি দুইদিন হবার কারণে কিছু দাপ্তরিক কাজ অসমাপ্ত রয়েছে।

তিনি জানান, ১৭ লাখ টিআইএন ধারীর মধ্যে ১২ লাখ আয় কর প্রদান করছে।

তিনি আরও জানান, এবছর থেকে সরকারি কর্যালয়গুলোকেও আয়করের আওতায় আনা হয়েছে।