২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এফবিসিসিআই বাণিজ্য প্রতিনিধিদলের নেপাল যাত্রা

নেপালের রাজধানী কাঠমান্ডুতে বাংলাদেশ সিঙ্গেল কান্ট্রি ফেয়ার-এ অংশগ্রহণের জন্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর ৭০ সদস্য বিশিষ্ট এক বাণিজ্য প্রতিনিধিদল বৃহস্পতিবার নেপালের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2005, 03:16 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠেয় মেলায় বাণিজ্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেন।

নেপালে অবস্থানকালে এফবিসিসিআই নেতৃবৃন্দ ‘বাংলাদেশ-নেপাল ইকনোমিক ইন্টার‌্যাকশন’ শীর্ষক সেমিনারে অংশ নেবেন। তারা নেপাল চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফএনসিসিআই) নেতৃবৃন্দের সাথেও বৈঠকে মিলিত হবেন।

এসব সেমিনার এবং বৈঠকে এফবিসিসিআই নেতৃবৃন্দ দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে তাদের প্রস্তাবাবলী উপস্থাপন করবেন।