২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন দশ ডলারের নোট চালু করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র

মার্কিন যুক্তরাষ্ট্র দশ ডলার মূল্যমানের নোটের জন্য নতুন নকশা বুধবার উন্মোচন করেছে। ২০০৬ সালের প্রথম থেকেই নতুন নোটটি পাওয়া যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মিথুন আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2005, 12:41 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

২০০৩ ও ২০০৪ সালে নতুন নকশাকৃত ২০ ও ৫০ ডলার মূল্যমানের নোট চালু করা হয়। পরবর্তীতে একশ’ ডলারের নোটটির পুনর্নকশা করা হয়। তবে বাজারে প্রচলিত এক, দুই এবং পাঁচ ডলারের নোটগুলোর পুনর্নকশা করা হবে না বলে মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে।

জাল নোটের বিস্তার রোধ করতে নতুন এই নোটের প্রচলন করা হচ্ছে বলে ইউএস ট্রেজারি ব্যুরো অব এনগ্রাভিং অ্যান্ড প্রিন্টিং, ফেডারেল রিজার্ভ বোর্ড এবং ইউএস সিক্রেট সার্ভিস এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

নিউইয়র্কের বুধবারের নকশা উন্মোচন অনুষ্ঠানে ট্রেজারি সেক্রেটারি জন øো বলেন, জাল নোটের বিস্তার রোধ করতে আমরা প্রতি সাত থেকে দশ বছর পর পর আমাদের মুদ্রা নতুন সংস্করণ করতে চাই।

নতুন নোট চালুর হলেও ১০ ডলারের বিদ্যমান সকল নোট চালু থাকবে বলে ফেডারেল রিজার্ভ বোর্ডের ভাইস চেয়ারম্যান রজার ফারগুসন জানিয়েছেন। ১৮৬১ সাল হতে ইস্যুকৃত সকল মার্কিন নোট সচল রয়েছে বলে তিনি জানান।