উদ্বৃত্ত তহবিল অঞ্চলের বাইরে চলে যাওয়া রোধে আন্তঃদেশীয় বাণিজ্য ক্ষেত্রের তালিকা প্রণয়নে রাষ্ট্রপতির আহ্বান
রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ মঙ্গলবার বলেছেন, বিনিয়োগ সুযোগের অভাবে আমাদের উদ্বৃত্ত তহবিল অঞ্চলের বাইরে বিনিয়োগ হচ্ছে যা রোধে বিনিয়োগ ক্ষেত্রের আন্তঃদেশীয় তালিকা প্রণয়ন করা যেতে পারে।
তিনি বলেন এর মাধ্যমে তহবিল সরবরাহ বৃদ্ধির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সহায়ক হতে পারে।
ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসিবি) দু’ দিনব্যাপী সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এ কথা বলেন।
ঢাকা শেরাটন হোটেলে দুই দিন ব্যাপী ‘পুঁজি বাজার উন্নয়নে আইসিসি আঞ্চলিক সেমিনার: এশিয়ার অভিজ্ঞতা’ শীর্ষক দু’ এ সেমিনারে ভারত, পাকিস্তান, সিঙ্গাপুর, এনএএসডিএকে, মুম্বাই, ভুটান, জাপান, মালয়েশিয়া, থাইল্যান্ড ও হংকংয়ের পুঁজিবাজারের শীর্ষস্থানীয় কর্মকর্তারা অংশ নিচ্ছেন।
রাষ্ট্রপতি বলেন, দক্ষিণ এশীয় স্টক একচেঞ্জ ফেডারেশন (এসএএফই) ও উন্নয়ন অংশীদারদের যৌথ সহযোগিতায় সার্কভুক্ত দেশগুলোর স্টক এক্সচেঞ্জের একটি অভিন্ন তালিকা প্রণয়ন নীতির মাধ্যমে উন্নয়ন সাধিত হয়েছে।
রাষ্ট্রপতি বলেন, আঞ্চলিক বহুপাক্ষিক সহযোগিতার মাধ্যমে বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষিত হতে পারে।
তিনি বলেন, রাজনীতি, সুশাসন, অনুকূল জনসংখ্যা বৃদ্ধির মাধ্যমে ১৯৯৫ থেকে ২০০৫ পর্যন্ত সময়ের মধ্যে মাথাপিছু গড় আয় ৪ দশমিক ৫ শতাংশ উন্নীত হয়েছে।
আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে এ অঞ্চলের পুঁজি বাজারের উন্নয়নের জন্য একটি রোডম্যাপ প্রণয়নের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে সেমিনারে আলোচনা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সেমিনারে বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেন, আন্তঃদেশীয় সিকিউরিটিজ বাণিজ্য শুরু করতে এ অঞ্চলের বাণিজ্যমন্ত্রীদের মধ্যে সহযোগিতার ব্যাপারে বিশ্ব বাণিজ্য সংস্থার আইনে একটি সুযোগ রাখা হয়েছে।
অন্যান্যের মধ্যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মীর্জা আজিজুল ইসলাম, আইসিসিবি সভাপতি মাহবুবুর রহমান এবং আইসিসিবি সহ-সভাপতি লতিফুর রহমান সেমিনারে বক্তব্য রাখেন।
